মোঃ ইমরুল আহসান
মীরকান্দাপাড়া উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক এর পক্ষ থেকে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকার একটি চেক হস্তান্তর করা হয়। চেকটি হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পরানগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান মোঃ মুজিবুর রহমান । চেকটি হস্তান্তের সময় উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ সরকার । সার্জেন্ট (অব:) এমরান হোসেন , বিশিষ্ট সমাজসেবী আবুল হোসেন জদু । বিদ্যালয়ের পক্ষ থেকে চেকটি গ্রহন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সোলাইমান কবির মাষ্টার ও শিক্ষকবৃন্দ। এই এলাকার এলাকাবাসীরা প্রত্যাশা করেন অনুদানের টাকায়‌ স্কুলের উন্নয়ন কাজ এগিয়ে যাবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *