হিজলা প্রতিনিধি
বরিশাল জেলার হিজলা উপজেলার সন্তান প্রতারনার ফাঁদে ফেলে একে একে ৭টি বিয়ে করে অবশেষে পুলিশের খাচায় আটক। অভিযোগ সূত্রে যানা যায়, হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের, লেমুয়া গ্রামের মজিবর মাষ্টারের বখাটে ছেলে মোস্তাফিজুর রহমান ২০১৬ সালে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া গ্রামের জলিল মাঝির মেয়ে রেশমাকে প্রতারনার ফাঁদে ফেলে মুসলিম শরিয়ত মোতাবেক বিয়ে করেন , সেই ঘরে একটি পুত্র সন্তান হয় এর পর থেকে মাদক কারবারির সাথে জরিত হয়, কোন ভাবেই এই পথ থেকে সরানো যায়নি এভাবেই মোস্তাফিজ বিয়ে করতে থাকে পালিয়ে পালিয়ে বিয়ে করে, যেখানে থাকে সেখানেই বিয়ে করে এমতবস্থায় রেশমা একটি পুত্র সন্তান নিয়ে বিভিন্ন জায়গায় বিচার দিয়েই আসছে কোথাও কোন বিচার পায়নি। বিচার না পেয়ে বরিশাল জুডিশিয়াল কোর্টে রেশমা বাদী হয়ে মামলা করেন। মামলা করলে ও সেখানে কোর্টে মুচেলেকা দিয়ে কাবিনের সকল পাওনা পরিশোধ করবে বলে জামিনে বেরিয়ে আসে,তারপর সেখানেও কোর্টের সাথে প্রতারনা করে চলে আসে। কোর্টে হাজিরা না দিয়ে পালিয়ে থাকে। এভাবেই রেশমা দিনের পর দিন পার করছে। রেশমা কোর্ট থেকে ওয়ারেন্টের কাগজ এনে হিজলা থানার তদন্ত ওসি দীপংকর এর সহযোগিতায় বরিশাল কোতোয়ালি থানার এস আই রফিকের সহযোগিতায় পুলিশের একটি টিম, বরিশালের কাউনিয়া একটি ভাড়া বাসা থেকে প্রতারক মোস্তাফিজকে গতকাল বেলা ১২টার সময় আটক করে জেল হাজতে প্রেরন করেন ।
