নিরব হাসান
ময়মনসিংহ

ময়মনসিংহের চৌরঙ্গী মোড়ের বিভিন্ন পয়েন্টে সিটি মেয়র ইকরামুল হক টিটুর নিদের্শে দৃষ্টিনন্দন নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করেন রাশেদুল ইসলাম সোহেল।

এই সময় উপস্থিত ছিলেন ছাএলীগ, যুবলীগ সহ, সেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য নেতা কর্মী।এ সময় সাবেক যুগ্ম আহবায়ক ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগ ময়মনসিংহ ও জেলা সভাপতি বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ এর রাশেদুল ইসলাম সোহেল বলেন আধুনিক ময়মনসিংহ শহরের উন্নয়ন এর রুপকার মেয়র ইকরামুল হক টিটু। ক্যালেন্ডার গুলোতে ফুটে উঠেছে ময়মনসিংহ শহরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ।নতুন ক্যালেন্ডার পেয়ে মহা খুশি সিটি কর্পোরেশনের লোকজন।সাধারণত লোকজন বলেন ময়মনসিংহ শহরের উন্নয়নে মেয়র ইকরামুল হক টিটুর
কোন বিকল্প নেই। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে শুরু থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন মেয়র টিটু।সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদুল ইসলাম সোহেল বলেন আমরা একজন জাস্টিন ট্রুডো পেয়েছি এই ছোট শহরে।ময়মনসিংহবাসি মেয়র ইকরামুল হক টিটুর অবদান কোন দিন ভুলতে পারবে না।করোনাকালীন সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করে গেছেন মেয়র।রাশেদুল ইসলাম সোহেল আরও বলেন যতদিন বেঁচে আছি ততদিন আমি ও আমার নেতা কর্মী মেয়র ইকরামুল হক টিটুর নির্দেশে কাঁধে কাধ মিলিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই অনেক দূর।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *