মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

র‍্যাব ১৩ র অভিযান: গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন ঠুটিয়াপাকুর এলাকা হতে ৮৪৫ (আটশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক।

এরই ধারাবাহিকতায় ১৫ জানুয়ারী ২০২৪ ইং সকাল ১১.০০ ঘটিকার সময় র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন ঠুটিয়াপাকুর এলাকায় নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। অতপর ১২.১০ ঘটিকায় সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ০২ (দুই) জন কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। মোঃ আশরাফুল ইসলাম (৩০), পিতা-মৃত তারা মিয়া, সাং-ধারাই, ইউপি-ইদিলপুর, থানা-সাদুল্লাপুর, ২। মোঃ রাসুল জাহান (তুহিন) (২৬), পিতা-মোঃ এনামুল হক, সাং-বিষ্ণপুর, থানা-পলাশবাড়ী, উভয় জেলা-গাইবান্ধাদ্বয়কে ৮৪৫ (আটশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদ্বয়কে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *