১৪ জানুয়ারি ২০২৪ খ্রি. ১৫:৩০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির উদ্যোগে রংপুর সরকারি সিটি কলেজ রংপুর প্রাঙ্গণে নগরীর অসহায়, দুস্থ, গরীব ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের
পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার। এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির পক্ষ হতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনাব আরিফ হোসেন টিটো; সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জহির উদ্দিন মোঃ জাহাঙ্গীর; সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব পার্থ বোস; যুগ্ম সম্পাদক জনাব ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান, জেলা পরিষদ, রংপুর ও সভাপতি, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর শাখার পক্ষ হতে নগরীর অসহায়, দুস্থ, গরীব ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এবিষয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
