কুড়িগ্রাম জেলা সদরের একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি ২০২৪ তারিখ রাতে কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বিশেষ কায়দায় কার্টুনে ফিটিংকৃত অবস্থায় ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, মাদক কারবারিরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভূয়া ঠিকানা ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করেছিলো কিন্তু জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিমের অভিযানে তাদের পরিকল্পনা ব্যার্থ হয়। উক্ত বিষয়ে জড়িতদের আইনের আওতায় আনতে অনুসন্ধান চলমান রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *