মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

গত ১১ মে বৃহস্পতিবার ২০২৪ ইং আনুমানিক রাত ৮ টার সময় জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক, স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে জয়পুরহাট জেলার সদর থানাধীন চকমোহন এলাকা হতে ১৭০৫ লিটার চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আসামী হলেন ১। শ্রী পরিমল পাহান (৩৫), পিতা-শ্রী বুদু পাহান, গ্রাম- চকমোহন দিগলপাড়া, থানা ও জেলা-জয়পুরহাট ।

রয়াব জানান আসামি পরিমল পাহান দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে জয়পুরহাট জেলার সদর থানাধীন চকমোহন গ্রামে নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল। র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে বিপুল পরিমান বাংলা মদ মজুদ অবস্থায় আটক করতে সক্ষম হয়।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *