আবু জার গিফারী
কেশবপুর (যশোর)
যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সদ্য বিজয়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আজিজুল ইসলাম ( খন্দকার আজিজ) । বুধবার সকালে সংসদ ভবনের কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
উল্লেখ্য, যশোরের কেশবপুর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ০৭ জানুয়ারি। আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদারকে ৮ হাজার ভোটো হারিয়ে। নতুন স্বতন্ত্র থেকে ৪৬ হাজার ভোট পেয়ে। বিজয়ী হন খন্দকার আজিজ। এছাড়াও আরো দুজন প্রার্থী ছিলো এ আসনে তারা হলো আমির হোসেন তিনি ভোট পেয়েছেন ১৭ হাজার ভোট ও জাতীয় পার্টির জি এম হাসান পেয়েছেন ৯০০ ভোট।
