মোঃ ইমরুল আহসান
১৮ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ সকালে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার চকবাজার মডেল থানাধীন মাওলানা মুফতী দ্বীন মোহাম্মদ রোডের (উর্দু রোড) আল-আমিন মার্কেট এর সামনের এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৭,৪৫,০০০/- (সাত লক্ষ পঁয়চল্লিশ হাজার) টাকা মূল্যমানের ১,৪৯০ টি (এক হাজার চারশত নব্বই) পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ ফাহামিদুর রহমান @ শাওন (২৮), ২। মোঃ নাঈমুর রহমান (২৪) উভয় পিতা-মোঃ এন্তাজ আলী মন্ডল, সাং-ছোটচেংগ্রাম, মসজিদের পার্শ্বে (৩ নং ওয়ার্ড, বৌয়ালদাঁড় ইউপি), থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ-১,০৩,৮৯০/- টাকা (জব্দ) করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *