মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

গত ১৯ নভেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক তিন ঘটিকায় জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে জয়পুরহাট জেলার সদর থানাধীন পাইকরদাড়িয়া এলাকা হতে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন ১। শ্রী শ্যামল চন্দ্র মহন্ত (৫২), পিতা-মৃত রাজেন্দ্র নাথ মোহন্ত, গ্রাম-পাইকরদাড়িয়া, ২। মোঃ ইমরান হোসেন (৩০), পিতা-মৃত-মোঃ আবুল হোসেন, গ্রাম-মহুরুল, ৩। মোঃ নাঈম হোসেন (২৩), পিতা-মোঃ ফারুক হোসেন, গ্রাম -মুহুরুল, উভয়ের থানা ও জেলা-জয়পুরহাট।

র‍্যাব জানায় গ্রেফতারকৃত আসামী শ্যামল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ইমরান ও নাইম এর মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে গত ১৯-১১-২০২৩ ইং তারিখে গোপন তথ্যের ভিত্তিতে উক্ত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন পাইকরদাড়িয়া নামক এলাকা থেকে র‍্যাব-৫, একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক ৪২ পিস ইয়াবা সহ আসামিদের আটক করে।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *