নিরব হাসান
আতিক আজিজ ( আতিকুর রহমান) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কাকনহাটি দক্ষিণ গ্রামে ১৯৭৯ সালের ১ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। বাবা বিশিষ্ট নাট্যশিল্পী মরহুম আজিজুর রহমান, মাতা মরহুম খোদেজা খাতুন। ৬ ভাই ৪ বোনের মাঝে তিনি অষ্টম। ভাইদের মাঝে তিনি পঞ্চম। ছাত্র জীবনে আতিক আজিজ খুব মেধাবী ছাত্র ছিলেন। প্রাথমিক বিদ্যালয় হতে তিনি ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় ১৯৯৩ সালে প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হন। ১৯৯৫ সালে ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ হতে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে ও একই ডিগ্রি কলেজ হতে ১৯৯৭ সালে ২য় বিভাগ পেয়ে বিকম পাশ করেন। ২০০০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে এমকম শেষ করেন।
আতিক আজিজ ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। তিনি ২ বার বিপুল ভোটে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হোন।
আতিক আজিজ
১৯৯৩ থেকে তিনি সাংবাদিকতার সাথে জড়িত। ১/১১’র সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ লেখায় হয়েছেন নির্যাতিত। ২০১০ সালে সাহসী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন কাজী নজরুল ইসলাম স্বর্ণপদক, কলকাতা (পশ্চিমবঙ্গ) ভারত থেকে ২০০০ সালে কবিতায় নেতাজী সুভাষ বসু সম্মাননা সহ অসংখ্য সম্মাননা। তিনি একজন সফল সংগঠক তিনি পেশায় মূলত: সাংবাদিক। বর্তমানে জাতীয় দৈনিক আজকালের সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক। এফআইআরটিভিঅমলাইন এর সম্পাদক। তিনি ইস্টিশন মিডিয়া লিঃ- এর ব্যবস্থাপনা পরিচালক ও ইস্টিশন প্রকাশন- এর প্রধান নির্বাহী। তার সম্পাদনায় প্রকাশিত হয় ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন ‘কাঁচামাটি’। সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী কমিটির চেয়ারম্যান। বঙ্গবন্ধু গবেষণা ও চর্চা পরিষদ এর সভাপতি, জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। তার প্রকাশিতব গ্রন্থ ২৩ টি । ‘তার মধ্যে -বাতাসের মুদ্রাদোষ,/ ভেতরে নীরব যাত্রী,/ মেঘ বালিকা’, / ‘সমুদ্রের বুকে প্রিয়তমেষু’,/ মেঘভাঙা পাহাড়ী জোৎস্না,/ তেঁতুল গাছে ভয়ংকর ভূত, / ঝিলিমিলি, রূপকথার নামতা, / ছোটদের নজরুল,/ নজরুল কাব্যে প্রেম,/ আধুনিক সাহিত্য, / রবীন্দ্রনাথের কাব্য সাধনা, / বঙ্কিমচন্দ্র,/ জনক আমার স্বাধীনতা,/ চির ভাস্বর বঙ্গবন্ধু, / বঙ্গবন্ধুকে জানো,/ বাঙালি জাতীয়তাবাদ ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, / পূর্ব দেয়ালে নোনাজল’, (উপন্যাস) / আপনজন (নাটক) /’সংবাদ লেখার কলাকৌশল, / টিভি সাংবাদিকতা,’ প্রমূখ। কৰি আতিক আজিজ একজন অতিসাধারণ, প্রতিবাদী এবং প্রতিশ্রুতিশীল দ্রোহী মানুষ ।
