লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌর সদরে পাঁচশিরা মাছ ব্যবসায়ীদের উদ্যোগে ভোর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে মাছের মেলা। মাঠ ভরা আমন ধান কৃষকের বুকভরা আশার আনন্দ। অগ্রহায়ন মাসে চলছে আমন ধান কাটার ধুম। অগ্রহায়নের প্রথম দিন নতুন চাল দিয়ে শুরু হয় নবান্ন অনুষ্ঠান। নবান্ন অনুষ্ঠান উপলক্ষে প্রত্যেক বছরের ১৮ই নভেম্বর ২০২৩ বাংলা ৩রা অগ্রহায়ন ১৪৩০ বঙ্গাব্দ তারিখে পাঁচশিরা বাজারে বসে বিশাল মাছের মেলা। বিভিন্ন উপজেলার লোকজন মাছ কেনার লক্ষে এসে ভীড় জমায়। এলাকার নতুন পুরাতন জামাই মেলায় াএসে শশুর বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য বড় মাছ কিনে কেউ ইজিবাইক, হোন্ডা ও বাই সাইকেলের হ্যান্ডেলে ঝুলায়ে ঝুলায়ে যায়। আবার কেউবা অটো ভ্যানে চড়ে মাছ হাতে নিয়ে উচু করে ধরে দেখায়ে দেখায়ে যায় শশুর বাড়ী গিয়ে মন জয় করে শাশুড়ীর খুশি হয় শশুর। উক্ত মেলাতে উঠে বিভিন্ন প্রজাতির মাছ সর্ব নিম্ন মাছের ওজন ৫ কেজি, উপড়ে ১৫—২০ কেজি পর্যন্ত। প্রতি কেজি মাছের দাম মাত্র ৪৫০—৮৫০ টাকা পর্যন্ত, মাছ কেনা বেচার ধুম পরে। দৃশ্যটি চোখে পড়ার মতো।
