মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছে। এর মধ্যে ৬ জনই শিশু। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর চরকালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ৬ শিশু ছাড়াও দুজন নারী ও তিনজন পুরুষ দগ্ধ হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
দগ্ধরা হলেন—চরকালিবাড়ি এলাকার তারিকুল ইসলাম (৩৫), সোহেল (৫০), ইসমাইল (২৫), সালমা( ২৫), কোহিনুর (৪০), ইয়াসিন (৫), সুলেমান (৫), রাহিম (৪), তানজিনা (৪), মিম (৫) ও মানিক (৯)।
