ময়মনসিংহ প্রতিনিধি
জেলা পুলিশের সকল কর্মচাঞ্চল্যের কেন্দ্রবিন্দুতে থাকা তিনজন অতিরিক্ত পুলিশ সুপার মো: রায়হানুল ইসলাম, মো: শামীম হোসেন এবং ফাল্গুনী নন্দী সম্প্রতি বহুল প্রত্যাশিত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন। তাদের এই পদোন্নতি জেলা পুলিশের জন্য আনন্দ ও গৌরবের প্রতীক হয়ে ধরা দিয়েছে।
সেই আনন্দকে উদযাপন করার লক্ষ্যে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দের উপস্থিতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম ১১ নভেম্বর ২০২৩ তারিখ পুলিশ অফিস কনফারেন্স রুমে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে তিনি সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা-স্মারক প্রদান করেন। উপস্থিত সকলের নিজ নিজ অনুভূতি প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানটি একটি ভিন্ন মাত্রা লাভ করে। অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম(সেবা) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ ভবিষ্যৎ কর্মজীবনে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে স্বীয় দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো: রায়হানুল ইসলাম, পুলিশ সুপার মো: শামীম হোসেন এবং পুলিশ সুপার ফাল্গুনী নন্দীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
