মোঃ ইমরুল আহসান
খুলনায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে রূপসার রাজাপুর পপুলার জুট মিলের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নৌ-ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ হয় সেখানে। তবে সময় যতই গড়াচ্ছে আগুনের লেলিহান শিখা ততই বাড়ছে।
