মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে ব্যাটারী চালিত অটোভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া করে তিন জন চোরকে আটক করা হয় ।
এ ঘটনায় বুধবার (৮ নভেম্বর) দুপুরে অটোভ্যানের মালিক মাছুদুল বাদী হয়ে তিন চোরকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত আসামী হলেন মোঃ রিয়াজুল শেখ (৩৩) পিতা মোঃ মোনতাজ শেখ, মোঃ বিপুল মিয়া (২৮) পিতা মোঃ রুস্তম আলী, মোঃ ইমন (২৩) পিতা মোঃ জাকির খান ও শশুর (মোঃ লইমুদ্দিন) উক্ত আসামিদের সাং- তালিবপুর উপজেলা- শিবগঞ্জ জেলা – বগুড়া এবং অজ্ঞাত কয়েকজন পালিয়ে যায়।
কালাই থানায় এজাহার সূত্রে জানা যায় গত ৭ই নভেম্বর মঙ্গলবার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বিনইল গ্রামের মোঃ জামাল উদ্দিন এর ছেলে মোঃ মাছুদুল রহমান গত ৭ /১১/২০২৩ তারিখ আনুমানিক রাত ১১ টায় নিজ বাড়ি হতে ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে রেখে ঔষধের দোকানে যান ।
ঔষধ এর দোকান থেকে ফিরে এসে দেখেন তার অটোভ্যান চুরি হয়েছে তার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা উক্ত অটোভ্যান খোঁজাখুঁজির এক পর্যায়ে মোসলেমগঞ্জ টু পানিতলা রাস্তায় স্থানিয় লোকজনের সহযোগিতায় রাত আনুমানিক ১২ টায় অটোভ্যান উদ্ধারসহ আসামিদের আটক করে কালাই থানা পুলিশের হাতে সোপর্দ করে ।

কালাই থানা অফিসার ইনচার্জ বলেন ,তাঁরা নিয়মিত চুরি করে, তাদের পেশায় চুরি করা চুরি যাওয়া অটোভ্যানের মালিক ওদের তিনজনকে আসামী করে মামলা করেছে ৮ ই নভেম্বর বুধবার তাদের তিনজনকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *