মোঃ ইমরুল আহসান

শেরপুর জেলা পুলিশের “পুলিশ লাইন একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন” (প্লেস) এর উদ্যোগে অত্র স্কুলের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর কৃতি শিক্ষার্থীদের মাঝে মেডেল ও পুরস্কার বিতরণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার ও প্লেস এর সভাপতি মোনালিসা বেগম পিপিএম-সেবা।

অনুষ্ঠানে প্লেসের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম সহ প্লেসের সম্মানিত শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেডেল, বেস্ট হেন্ড রাইটিং এর জন্য ক্রেস্ট, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি মহোদয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *