রিপন দেবনাথ
নেএকোনা প্রতিনিধি

২৮ অক্টোবর বিএনপির মহা সমাবেশে ঢাকায় কর্মরত সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানবন্ধন।
আজ বুধবার ০১ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামেলেন্দু পাল,এনটিভির স্টাফ রির্পোটার ভজন দাস,বাংলা ভিশন টিভির নেত্রকোনা প্রতিনিধি মোঃ কিবরিয়া চৌধুরী হেলিমসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।
এসময় সাংবাদিক নেতারা বলেন বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার সূচক কমেছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *