রিপন দেবনাথ
নেএকোনা প্রতিনিধি

২৮ অক্টোবর বঙ্গবন্ধু হত্যাকারী ও স্বাধীনতা বিরোধী বিএনপি – জামাতের হাতে ঢাকায় নিহত বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এক মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । জেলার সাধারণ সম্পাদক মো হাবিব খান মুক্তি’ র পরিচালনায় সমাবেশে মুক্তিযোদ্ধা , তাদের সন্তান ও সুধীজনেরা অংশ গ্রহণ করে।
মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন , নেএকোণা সদর উপজেলার সভাপতি মো, আবুল কাসেম ,
বীর মুক্তিযোদ্ধা বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো, আব্দুর রহিম , জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহ কমান্ডার মো,আবদুল মতিন খান , জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি অধ্যাপক ওমর ফারুক , জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
বীর মুক্তিযোদ্ধা মো, আয়ুব আলী প্রমুখ । এ সময় অন্যান্যদের মধ্যে মানব বন্ধনে অংশগ্রহণ করে সাবেক ছাত্র নেতা জ্যোতি , নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি.
শাহীন উদ্দিন ও সমীরণ সরকার , মদন আওয়ামী লীগ নেতা বিমান বৈশ্য , কবি ও সাংবাদিক সৈয়দ সময় সহ শতাধিক লোকজন । বক্তারা বলেন , মুক্তিযোদ্ধা সন্তান কে কেন টার্গেট করে হত্যা করা হচ্ছে । বিএনপি জামাতের হাতে মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ এর হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । হত্যাকারীদের অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তি কার্যকর করতে হবে । আমরা কোন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের হারাতে চাই না । দেশবাসী কে ঐক্যবদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কে বিজয়ী করে আবারও শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহবান জানান ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *