সৈয়দ মুনিরুল হক নোবেল

গত ২৮ অক্টোবর ঢাকার পল্টনে বিএনপি জামাতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাস এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য আমিনুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে জামালপুরের বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সেক্টর কমান্ডার্স ফোরাম ‘৭১ এর যৌথ আয়োজনে জামালপুরে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকল ১১টায় শহরের দয়াময়ী মোড়ে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল জাফু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন শান্ত, জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য দেবব্রত নাগ মধু, জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল চিশতী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সভাপতি খাবীরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বিসহ বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা পর্যায়ের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সেক্টর কমান্ডার ফোরাম জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান, ঘাতক দালাল নির্মূল কমিটি জামালপুর জেলার আহবায়ক মুক্তা আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ জামালপুর জেলা শাখার সভাপতি মাসুদুল হক সবুজ, সাধারণ সম্পাদক সোলাইমান লাভলু, মুক্তিযোদ্ধা যুবক কমান্ড জামালপুর জেলা শাখার সভাপতি জাফর ইকবাল জাফু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাকিম, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির এহসান মঞ্জুসহ জেলার মুক্তিযোদ্ধাদের সন্তানবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচির সার্বিক নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ জামালপুর জেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার সুজায়াত আলী ফকির।
উক্ত প্রতিবাদসভা ও মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ মাহফুজুল আলম মুক্তা, সঞ্চালনা করেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি-উদ-দৌলা চিশতী।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *