লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ২৯ শে অক্টোবর ২০২৩ রবিবার রাত ৮টায় পৌর ১নং ওয়ার্ড থুপসারা গ্রামে উপজেলা পরিষদের ভাইচ চেয়ারমান হেলাল উদ্দীন মোল্লা এর সভঅপতিত্বে বাংলাদেশ সরকারের উন্নয়ন মূলক কথা তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর রেজাউল করিম মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান। তিনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে আসন্নন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য শেষ করেন। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস রতনা রসিদ, উপজেলা যুবলীগের সভাপতি ছানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর তফিকুল ইসলাম তৌহিদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন শফিক, উপজেলা আওয়ামীলীরে সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, উপজেলা মহিলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক মেরিনা আক্তার মেরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর হাসান স্বপন ও প্রচার সম্পাদক সুজাউল ইসলাম, ১নং ওয়ার্ড থুপসারা আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নানসহ প্রমুখ। সমাপনি বক্তব্যে অত্র উঠান বৈঠকের সভাপতি বর্তমান সরকারের ও আলামাহমুদ স্বপন এমপির এলাকায় রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের উন্নয়নের কথা তুলে ধরে নৌকা প্রতীকে ভোটের জোর দাবী জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে উঠান বৈঠকের আলোচনা সমাপ্তি ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *