মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ আন্ত:জেলা মাসকান্দা বাস টার্মিনাল থেকে সকাল ৭ টায় সর্বশেষ এনা পরিবহনের গাড়ী ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে ছেড়ে যায় । কাউন্টার থেকে জানা যায় যে ভোর থেকে সকাল ৭ টা পর্যন্ত মোট ১২ টি গাড়ী যাত্রী নিয়ে ঢাকা মহাখালী টার্মিনালের উদ্দ্যেশে ছেড়ে গেছে বলে তথ্য পাওয়া যায় । এছাড়া দুরপাল্লার নাইট কোচগুলো ময়মনসিংহে সকাল ৭ টার ভিতরে প্রবেশ করে নিজ নিজ স্হানে। নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে নিরাপত্তার জন্য। তাছাড়া জেলা গোয়েন্দা শাখা ডিবি’র টইল পুলিশের মহরা অব্যহত রয়েছে । স্বাভাবিক পরিবহন রিক্সা, সিএনজি অটো- রিক্সা চলাচল করছে । এখন পর্যন্ত বিএনপি’র নেতাকর্মীদের হরতালে পিকেটিং চোখে পড়েনি ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *