মোঃ ইমরুল আহসান
প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মঙ্গলবার সকাল থেকে সব পূজা মণ্ডপে ছিল বিষাদের সুর। বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্যদিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে গেলেন দুর্গতিনাশিনী মা দুর্গা।

কুষ্টিয়ার কুমারখালীতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের উপস্থিতিতে বিভিন্ন পূজামণ্ডপ থেকে এক এক করে প্রতিমা ইকোপার্ক সংলগ্ন গড়াই নদীর মহাশ্মশানে এসে জড়ো হয়। এসময় খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার মধ্য দিয়ে গড়াই নদীতে ১১টি প্রতিমা বিসর্জ্জন দেয়া হয়। এবছর কুমারখালীতে মোট ৬০ টি পুজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *