মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন তালুকদার বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির,বাসুদেবপুর সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেছেন,শারদীয় দুর্গাপূজা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে।

এসময় গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মওদুদ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার( সি সার্কেল) উদয় কুমার,পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল রিপন,পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান,থানার অফিসার ইনচার্জ আরজু সাজ্জাদ হোসেন, বরিশাল ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম,বরিশাল ইউনিয়ন বিট অফিসার দেওয়ান রেজাউল উপজেলা পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র সাহা মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *