মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
গত ২৩ অক্টোবর রাত ২:২০ জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে জয়পুরহাট জেলা রেল স্টেশন এলাকা হতে ০১ জন ভিকটিম মোছাঃ সাবিলা আক্তার জান্নাতি (১৬), পিতা-মোঃ হাশেম আলী, সাং-খঞ্জনপুর, পূর্বপাড়া, থানা ও জেলা-জয়পুরহাট কে উদ্ধার করে ও অপহরনকারী কে গ্রেফতার করে
গ্রেফতারকৃত আসামী মোঃ তাওফিক রহমান নিশান (১৮), পিতা-মোঃ রবিউল আকতার, সাং-পশ্চিম হুগলিপাড়া, থানা-পার্বতিপুর, জেলা-দিনাজপুর ।
র্যাব জানান গত ২০ অক্টোবর ২০২৩ তারিখ ৬:০৫ ঘটিকায় জয়পুরহাট সদর থানাধীন খঞ্জনপুর পূর্বপাড়া এলাকা হতে মোছাঃ সাবিলা আক্তার জান্নাতি (১৬) নিখোঁজ হয়। বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে ওই দিনই নিখোঁজের মা থানায় লিখিত অভিযোগ করেন।
২৩ অক্টোবর ২০২৩ তারিখ রাত আনুমানিক ২:২০ জয়পুরহাট রেল স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করে মোছাঃ সাবিলা আক্তার জান্নাতি (১৬) কে উদ্ধার করে এবং সন্দেহজনক অপহরণকারী মোঃ তাওফিক রহমান নিশান (১৮) কে আটক করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
