মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে মর্মান্তিক প্রেম।
স্বামীর সঙ্গে ৮ মাস ঘর সংসার করে,তার ৮ মাসের অনাগত সন্তান পেটে নিয়ে সুযোগ বুঝে প্রেমিকের হাত ধরে পালিয়েছে প্রেমিকা। এদিকে পুলিশ স্বামী নিরুপায় হয়ে স্ত্রীকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়েছেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তারা বলছেন,’ পেটের বাচ্চা কার,
জানা যায়,প্রেমিকার বাবার অঢেল টাকা ও জমিজমা রয়েছে। সে তুলনায় প্রেমিকের অতোটা নেই। এর আগেও প্রেমিকা সেই প্রেমিকের হাত ধরে পালিয়েছিল। প্রেমিকার বাবা অনেক টাকা খরচ করে প্রেমিকের কবজা থেকে মেয়েকে ছুড়িয়ে এনে অন্যত্র পুলিশের সঙ্গে জোরপূর্বক বিবাহ দেয়। এখানে প্রেমিকা পুলিশের ঘর সংসার করা কালীন সুযোগ খুঁজতে থাকে। শেষে ৮ মাস সংসার করার পর,৮ মাসের গর্ভাবস্থায় প্রেমিকের হাত ধরে পালিয়েছে। একে নিয়ে এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে হোসেনপুর ইউনিয়নে।
