লূৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে ২২ শে অক্টোবর ২০২৩ রবিবার বিকাল ৪টায় কালাই বাসষ্ট্যান্ড চত্বরে হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে ফিলিস্তিনির গাজায় মুসলিমদের উপর ইসরাইলী গণহত্যার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কালাই কেন্দ্রিয় আহলে হাদিছ জামে মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আলী জিন্নার সঞ্চালনায় উক্ত মানব বন্ধন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাবেক পৌর মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, আনিছুর রহমান তালুকদার, কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের খতিব মাওলানা মামুনুর রশিদ মামুন, পাঁচবিবি উপজেলার শিরটি কলেজের অধ্যক্ষ শাহ্জাহান আলী, কেন্দ্রিয় আহলে হাদিছ জামে মসজিদের খতিব ও হাতিয়র কামিল মাদ্রাসার মোহাদ্দেছ সেলিম রেজা, কালাই ইসলামীয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার আমানুল্লাহ আমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব মোস্তফা আলী প্রামানিকসহ আরও অনেকে। সকল বক্তার একই বক্তব্য যে ফিলিস্তিনি মুসলিমদের উপর গণহত্যা ও ইসরাইলী আক্রমন বন্ধের জোর প্রতিবাদ জানান। সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উল্লেখিত প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষনা করেন। এসময় অত্র উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা, প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *