মোহাম্মদ ইমরুল আহসান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রাক্তন সভাপতি অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, তিনি প্রখ্যাত সাংবাদিক-সাহিত্যিক শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৭৩ বছর।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *