০৭ আগষ্ট সকাল ১১.০০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের সম্মলনকক্ষে মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন এ গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়।
উক্ত প্রেস ব্রিফিং-এর সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে এ আয়োজনে উপস্থিত ছিলেন মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ,
তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও জেলা প্রশাসেকর কার্যালয় ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত জেলাপ্রশাসকবৃন্দ।
প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং
