আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি
মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন জাহিদ শেখ (বাচ্চু)
হালুয়াঘাটের আলোচিত নওমুসলিম আব্দুল্লাহর পূর্ণবাসনের উদ্যোগে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন জাহিদ শেখ (উরফে বাচ্চু) সাহেব। তিনি হালুয়াঘাট টানা ব্রিজের উত্তরে হাজী আঃ রহিম জামে মসজিদ সংলগ্ন পৌরসভা এলাকায় ২ শতাংশ জমি দান করেছেন আব্দুল্লাহর স্থায়ী বসবাসের জন্য।
এই মহৎ উদ্যোগে সহযোগিতা করছেন এ্যাডভোকেট আবু হাসনাত তারেক ।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসাতুল মদীনা হালুয়াঘাটের মুহতামিম মুফতি তরিকুল ইসলাম হাফিজাহুল্লাহ সহ আরও অনেকে।
এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসার জোয়ার বইছে। সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার এই দৃষ্টান্ত নতুনভাবে অনুপ্রাণিত করছে হালুয়াঘাটবাসীকে।
