সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে পার্কে বসে জন্মদিনের কেক কাটা,স্কুল কলেজের ড্রেস পরে নৌকায় বসে আড্ডা দেওয়া সহ বিভিন্ন ধরনের বাজে কাজে সময় নষ্ট করছে নগরের শিক্ষার্থীরা । শিক্ষার্থীদের সচেতন করতে কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন ও তদন্ত ওসি আনোয়ার হোসেন সহ এসআই ও এএসআইগন দুপুরে এই অভিযান পরিচালনা করেন জয়নুল উদ্দ্যান পার্কে । ওসি মাইন উদ্দিন জানান স্কুল কলেজের কোমলমতি ছাত্রছাত্রীগন তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিক মতো যাচ্ছে কিনা সেই দিকে অভিভাবকদের এই বিষয়ে নজর রাখতে হবে । স্কুল কলেজ চলাকালীন সময়ে পার্কে স্কুল কলেজের ড্রেসপড়ে প্রবেশ না করা বিষয়ে সচেতনতামূলক প্রচারনার অংশ হিসাবে প্রাথমিক ভাবে কাজ করছেন কোতোয়ালী পুলিশ । যারা স্কুল কলেজ ফাঁকি দিয়ে পার্কে এসেছিলো তাদের অভিভাবকদের ফোন দিয়ে কথা বলেছেন ওসি মাইন উদ্দিন। এমন অভিযানে পার্কে আসা বিভিন্ন শ্রেনী পেশার মানুষ স্বাগত জানিয়েছেন পুলিশ প্রশাসনের কর্তব্যরত ব্যাক্তিদের।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *