রেজাউল ইসলাম
পঞ্চগড় প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) ২০২৫ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতির উপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও এএসিওদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জ, মোহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজগঞ্জ সদর, মো: মনোয়ার হোসেন। প্রধান অতিথি মোহাম্মদ কামরুল ইসলাম ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটর অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তা (কোট পেশকার গন) ও চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান দের মাঝে গ্রাম আদালত বিষয় নিয়ে আলোচনা করেন মামলা গ্রহণ ও নিষ্পত্তির শতভাগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি এবং বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ পরিদর্শন ও মূল্যায়ন ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে কাজ গুলো শিক্ষন প্রক্রিয়ার অংশ গুলো সুনির্দিষ্ট ভাবে নিতে হবে এবং কোনো কাজটাকে ছোট করে দেখা যাবেনা, ডিএমআইই পদ্ধতির তথ্য প্রবাহ রিপোর্টিং চ্যালেঞ্জ, বিষয়ে বাস্তবায়নে নিজ নিজ ইউনিয়ন এর দায়িত্ব প্রাপ্ত যারা আছেন তারা সঠিকভাবে পালন করবেন।
ডিএমআইই পদ্ধতি সম্পর্কে সাধারণ প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং বিকেন্দীকৃত পরিবীক্ষন,পরিদর্শন মূল্যায়ন ডিএমআইই Decentralized Monitoring, Inspection and Evaluation এর পূর্ণরূপ প্রত্যেকটি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝিয়ে বলেন প্রশিক্ষণাথীদের মাঝে উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ।
