মোঃ ইমরুল আহসান
বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের পদমর্যাদা ভিত্তিক বাৎসরিক প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ায় কনস্টেবল ও নায়েকদের চলমান “দক্ষতা উন্নয়ন কোর্স” এর ১২ম ব্যাচের এক সপ্তাহ মেয়াদী বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুর রাজ্জাক ও বিশেষ অতিথি মোঃ বেলাল হোসেন, পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) বগুড়া নির্দেশনায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান, পিপিএম, প্রশিক্ষক-প্রশিক্ষনার্থীবৃন্দ এবং অত্র ব্যাটালিয়নের বিভিন্ন স্তরের অফিসারবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *