স্টাফ রিপোর্টার
সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৬৯তম বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধায় শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটি এসব কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে প্রতিপাদ্য বিষয় ছিল সিঁধু-কানহু স্মরণে ভয় করি না মরণে। সাঁওতালরা তীর, ধনুক, ঢোলসহ গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকা থেকে গাইবান্ধায় এসে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গণেশ মুর্মুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আদিবাসী গবেষক ও রাষ্ট্র সংস্কার আন্দোলন জাতীয় সমন্বয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী।
সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, আদিবাসী গবেষণা পরিষদের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সভাপতি শেখ নাছির উদ্দিন, রাষ্ট্র সংস্কার আন্দোলন জাতীয় সমন্বয় কমিটির সদস্য অধ্যক্ষ ছামিউল আলম রাসু, মোস্তাফিজুর রহমান মুকুল, গোলাম রব্বানী, মৃনাল কান্তি বর্মন, তাজুল ইসলাম প্রধান, জাফরুল ইসলাম প্রধান, আজমল হোসেন মন্ডল, স্বপন শেখ, মিনহাজুল ইসলাম, আতাউর রহমান সাবু, আরিফুল ইসলাম মিজান, মোহালাইল ইসলাম প্রধান, রুমিলা কিস্কু, জামিন হেমব্রম, বিমল বেশারা, থমাস হেমব্রম। আরো বক্তব্য রাখেন, কনক, আশিক, মায়রা হেমব্রোম।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *