সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার না হলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা। মঙ্গলবার দুপুরে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন শেষে এই ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

এ ছাড়া বুধ ও বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি এবং ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলেও জানানো হয়।

শিক্ষকরা বলেন, প্রস্তাবিত প্রত্যয় স্কিম বাস্তবায়িত হলে ভুক্তভোগী হবেন আগামী দিনের বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা। তাদের অভিযোগ, সরকারের উচ্চপর্যায়ের কেউ শিক্ষকদের দাবির বিষয়ে যোগাযোগ করেনি এখনো। কোনো আলোচনা ছাড়াই পেনশন স্কিমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিডিউল চাইলেও একটি মহল দেখা করতে দিচ্ছে না বলেও দাবি করেন শিক্ষক নেতারা

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *