আরিফ রববানী
ময়মনসিংহ
ইসলাম ও জঙ্গিবাদ বিপরীতার্থক শব্দ। ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই।জঙ্গীতো তারাই যারা ইসলামকে পছন্দ করে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। তিনি বলেন, সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠলে দেশে সাম্প্রদায়িকতার জায়গায় হবে না। বন্ধুত্বের শক্তিই রুখবে সাম্প্রদায়িকতা। সম্প্রীতি রক্ষায় সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে। সম্প্রীতি রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহবান জানান ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স।

বুধবার ( ৩০এপ্রিল) সকালে ময়মনসিংহে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে মসজিদের ইমাম, খতিব ও শিক্ষকদের নিয়ে ইসলামিক ফাউণ্ডেশন মিলনায়তনে আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাস প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স

উপজেলা নির্বাহী অফিসার বলেন, শুদ্ধ সমাজ বিনির্মাণে আলেম ওলামারা মুখ্য ভূমিকা পালন করতে পারেন এবং তা করছেন। সমাজে আজকে যে শান্তি স্থিতিশীলতা রয়েছে এতে ইমামদের ভূমিকা আছে। জঙ্গিবাদ সারা বিশ্বেই একটি সমস্যা হিসেবে চিহ্নিত। এর মূল উৎপাটনে ইমাম ও খতিবদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহের পরিচালক আব্দুর রাজ্জাকেট সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান।এসময় ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ওসি শফিকুল ইসলাম খান তার বক্তব্যে বলেন, আপনারা যারা ইমামবৃন্দ এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে বিভিন্ন মেসেজ, কথাবার্তা বা বাণী সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। কোরআন হাদিসের আলোকে আপনাদের মাধ্যমে আজকের আলোচ্য বিষয় সহজেই সমাজে ছড়িয়ে দিতে পারেন। সরকার হাওড়াঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও জীব বৈচিত্র্য সংরক্ষণে যে পদক্ষেপ নিয়েছে তা খুতবা অথবা বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ছড়িতে দিতে হবে যাতে করে তারা সচেতন হবে পারেন। এছাড়া বিভিন্ন ধর্মীয় নীতিমালা বিষয়ে, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে, হত্যা বিষয়ে, মিথ্যা সাক্ষ্য প্রদান বিষয়ে, মাদক বিষয়ে, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে, দুর্নীতি বিষয়ে, সামাজিক বিভিন্ন সমস্যার বিষয়ে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনার মাধ্যমে তুলে ধরে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করারও আহবান জানান ওসি শফিকুল ইসলাম খান।

সভায় অন্যান্যদের মাঝে ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তা, সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যাণের দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *