সৈয়দ মুনিরুল হক নোবেল
জামালপুরে সংযুক্ত শ্রমিক ফেডারেশন জেলা শাখার এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোত্তালেব হোসেন।
সভায় আসন্ন জেলা সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় সর্বসম্মতিক্রমে আগামী ১৩ জুন জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
এসময় বেসিক ইউনিয়নের সাথে সার্বিক যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয় মোঃ মোত্তালেব হোসেন, মোঃ আনিছুর রহমান মানিক এবং ফজল খানের ওপর।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার আদায়, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাবেক সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান রিপনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
