মোঃকায়সার রশীদ
শেরপুর
শেরপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত।
শেরপুর জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ, শেরপুর এক আসনের মাননীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক, শেরপুর জেলার জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল খায়রুম, শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, শেরপুর মুক্তিযুদ্ধা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু সহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠান এর কর্মকর্তা, সরকারী বেসরকারি স্কুল কলেজের শিক্ষক ছাত্র / ছাত্রী সহ আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত থাকেন।
পরে এক মৌনমিছিল শহর প্রদক্ষিণ করে।
