১৫ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দে সকাল ১০.০০ মিনিটে তারেক স্মৃতি অডিটরিয়াম, ময়মনসিংহে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক গৃহীত কর্মসূচিসমূহের অংশ হিসেবে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ আহমেদ এমপি,মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়।
আয়োজনের সভাপতিত্ব করেন উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম,ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।
আলোচনাসভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,ময়মনসিংহ, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ,মোঃ এহতেশামুল আলম, সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ, মো: মোয়াজ্জেম হোসন বাবুল, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা, ময়মনসিংহ।
