“স্মার্ট বাংলাদেশ , স্মার্ট র্যাব” এই স্লোগানকে সামনে রেখে ০৬ মার্চ, ২০২৪খ্রি.এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী এর শুভ উদ্বোধন করা হয়। এ উদ্বোধন ক্ষণে বীরত্বপূর্ন ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ র্যাব মহাপরিচালক কর্তৃক বিশেষ সম্মাননা (সাহসিকতা) পদকে ভূষিত হয়েছেন র্যাব-১৪, ময়মনসিংহ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রেন লীডার মোঃ আশরাফুল কবির, সিপিসি-১ জামারপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ আবরার ফয়সাল সাদী,র্যাব-১৪ সদর ব্যাটালিয়নে কর্মরত সার্কেল এ্যাডজুডেন্ট(ডিএডি) মোঃ মেহরাব ইসলাম ও কনস্টেবল মোঃ শাহ্ আলম এবং বিশেষ সম্মাননা (সেবা) পদকে ভূষিত হয়েছেন র্যাব-১৪, সদর ব্যাটালিয়নে কর্মরত ওয়ারেন্ট অফিসার(ক্লার্ক) ডিএডি মোঃ আতাউর রহমান ।
এছাড়াও ২০২৩ সালের জঙ্গি অভিযানে ৩য় স্থান অর্জন করে র্যাব-১৪,ময়মনসিংহ।
অফিসারগণের এই সাফল্যে র্যাব-১৪, ময়মনসিংহ, র্যাব ফোর্সেস এর সম্মানিত মহাপরিচালক মহোদয় এর প্রতি অশেষ কৃতজ্ঞতা।
