মোহাম্মদ ইমরুল আহসান
১৮ ফেব্রুয়ারি ০৫ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, রবিবার সকাল ০৯:০৫ ঘটিকায় নগরীর খালিশপুর থানাধীন পুলিশ অফিসার্স মেসে রেলওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) জনাব মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার) এবং পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব জয়দেব কুমার ভদ্র
এর সহিত কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত পুলিশ কর্মকর্তা পরস্পরের মধ্যে কুশলাদি ও শুভেচ্ছা বিনিময় করেন। অত:পর পুলিশ কমিশনার মহোদয় রেলওয়ে জিআইজি (প্রশাসন) এবং পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এর ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা জনাব কানাই লাল সরকার এবং পুলিশ সুপার রেলওয়ে, খুলনা জনাব মোহাম্মদ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *