ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ০৯-০৫-২০২৪ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে আশরাফ বেকারী, ১০/বি, প্লট# ৩, ফকিরবাড়ী, মিরপুর-১০, ঢাকা এবং পেনেরা এগ্রো ফুড প্রোডাক্টস, ১০/বি, প্লট# ৩, ফকিরবাড়ী, মিরপুর-১০, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন ব্যতীত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত উক্ত পণ্য বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে বিজ্ঞ আদালত কর্তৃক বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পরবর্তীতে, পেনেরা এগ্রো ফুড প্রোডাক্টস, ১০/বি, প্লট# ৩, ফকিরবাড়ী, মিরপুর-১০, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত উক্ত পণ্য বাজারজাত করছে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে বিজ্ঞ আদালত কর্তৃক বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *