গত ০৫ মার্চ সন্ধ্যা ৭:০০ ঘটিকায় ঢাকাস্থ আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে রংপুর শেখ রাসেল স্টিডিয়ামে “যৌতুক বিহীন বিবাহ-২০২৪” অনুষ্ঠিত হয়। উক্ত বিবাহ অনুষ্ঠানে ১৫ জোড়া বর-কনের বিয়ে হয়।
পৃষ্ঠপোষকদের পক্ষ থেকে বরকনেকে উপহার হিসাবে দেয়া হয় রিক্সা ভ্যান, সেলাইমেশিন সহ সংসারের নানা প্রয়োজনীয় দ্রব্যাদি এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রত্যেক নবদম্পতিকে একটি করে প্রেশার কুকার উপহার দেয়া হয়। আনুষ্ঠানিক এ বিয়েতে সাজসজ্জা, অতিথি আপ্যায়ন, মালাবদল, ফটোসেশন, ধর্মীয় আচার অনুষ্ঠান সবই হয়। বিবাহ শেষে নবদম্পতির ভবিষ্যত দাম্পত্য জীবনে সুখ-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতেও নবদম্পতিদের জন্য রইলো শুভকামনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার পিপিএম-বার, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর; মোঃ আবু জাফর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রংপুর বিভাগ, রংপুর; হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রংপুর; এডভোকেট আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক, বিভাগীয় ক্রীড়া সংস্থা, রংপুর ও পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে রংপুর প্রেসক্লাবের সেক্রেটারি মেরিনা জামান লাভলী ছিলেন স্থানীয় উদ্যোক্তা এবং পৃষ্ঠপোষকতা করেন আল-খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি ডিরেক্টর মি. সজীব।
