এক বিকেল ও তুমি

মোঃ সারোয়ার জাহান
(সোহাগ)

শরতের এক বিকেলে সুন্দর হলুদাভ সূর্যের কিরনে
সাদা ও নীল রংয়ের সমাহার অপূর্ব গগনে
ঈষৎ মৃদু মুক্ত সমীরণে
দেখি তোমার সৌন্দর্য চিরদিনে।
হাজারো হরেক বিহগের কিচির মিচিরে
অপরুপ ও শোভাময় বিহগের সুরে
মেতে উঠে প্রকৃতি যেন অবিনশ্বরে।
পাখির মাঝে হরেক রংয়ের সন্নিবেশনে
পরম মুগ্ধ আমি এ মায়াময় আসনে।
এর মাঝে তোমার কথা খুব পড়ছে মনে
হারিয়ে যাই সৌন্দর্যর অতল গহীনে।

তোমার কথা যখন ভাসে আমারই সামনে
সকল কিছু মনে হয় যেন ম্রিয়মাণে।
তোমার প্রতি আমার এ প্রবল আকর্ষণে
রচিবে নব অপরাজেয় ইতিহাস এ ভূবণে।
তোমার হাসি যখন ভাসে আমারই সামনে
পরম সুখ পাই যেন এ আসনে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *