সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ মুক্তাগাছায় গত ১৩ জুন বৃহস্পতিবার রাতে সত্রাশিয়া বলেশ্বর পাওয়ার পাম্পের সামনে অনুমান ১০০ গজ পশ্চিম প্বার্শে উজ্জল চেয়ারম্যান এর কাছ থেকে ১১ লক্ষ ৩৫ হাজার টাকা ছিনতাই কালে নিজ গাড়ীর ড্রাইভারসহ মুক্তাগাছা থানার ওসি ফারুক আহমেদের নেতৃত্বে ২জন কে গ্রেফতার করেন। উজ্জ্বল চেয়ারম্যানের ভাই রাজিব চন্দ্র এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন মুক্তাগাছা থানায়, অভিযোগ সূত্রে জানা যায়, উজ্জল চেয়ারম্যানের নিজস্ব প্রাইভেটকার নং ঢাকা মেট্রো-গ-৩৩-৫৮০২ এর স্হায়ী ড্রাইভার আঃ মজিদ অসুস্থ থাকায় তার ছেলে ড্রাইভার মোঃ মতিন (২৩)’ কে নিয়ে ময়মনসিংহের বড় বাজারে চাল ব্যবসায়ীদের নিকট থেকে টাকা সংগ্রহ করার জন্য যান। বড় বাজারের বিভিন্ন চাল ব্যবসায়ীদের নিকট থেকে পাওনা ১১,৩৫,০০০/- (এগার লক্ষ পয়এিশ হাজার) টাকা সংগ্রহ করে বাজারের ব্যাগের ভিতরে নিয়ে কই দিন রাত আনুমানিক ১০,৩০ ঘটিকার সময় বড়বাজার থেকে তার নিজস্ব প্রাইভেটকার যোগে মুক্তাগাছার উদ্দেশ্যে রওনা করেন। প্রাইভেটকারটি মুক্তাগাছা থানাধীন সত্রাশিয়া এলাকায় নির্মানাধীন পল্লী বিদ্যুৎ এর পাওয়ার স্টেশনের অনুমান ১০০ গজ পশ্চিম দিকে আসা মাত্র রাত আনুমানিক ১০,৪৫ ঘটিকার সময় পিছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার উজ্জল চেয়ারম্যানের প্রাইভেট কারের সামনে এসে গতিরোধ করে। এ সময় উজ্জল চেয়ারম্যানের প্রাইভেটকারে ভিতরে পিছনের সিটের নিচে লুকিয়ে থাকা ছিনতাইকারী মোঃ সুজন মিয়া (৩০) চেয়ারম্যান উজ্জ্বল কুমার চন্দ্র কে পিছন থেকে গলা চেপে ধরে এবং তার পায়ের পাশে থাকা বাজারের ব্যাগের ভিতর রক্ষিত টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পাশে থাকা ড্রাইভার আঃ মতিন সুকৌশলে প্রাইভেট কারটি রাস্তার নিচে নামিয়ে দেয় এবং উভয়ে তার টাকার ব্যাগটি ছিনতাইয়ের জন্য টানা হেচড়া করে কিল ঘুষি মারে এবং চাকু দিয়ে হত্যা করার ভয় দেখিয়ে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। তার চিৎকারে রাস্তায় চলমান অটোরিকশাচালক মোঃ লিয়াকত আলী (৩০), পিতাঃ তোতা মিয়া, মাতা-মোছাঃ মমতা বানু, সাং-চর আমাদিয়া, থানা কোতোয়ালী, জেলা ময়মনসিংহ এগিয়ে আসে। তিনি ও অটোরিকশা চালক “ছিনতাইকারী” বলে চিৎকার করতে থাকলে রাস্তায় চলাচলকারী লোকজন জড়ো হয়। ছিনতাইকারী ২ জন টাকার ব্যাগ নিয়ে রাস্তার পাশে অপেক্ষমান অন্য একটি প্রাইভেটকার যার নং ঢাকা মেট্রো-খ-১১-৮৪৮০ উঠার চেষ্টা করা কালীন মুক্তাগাছা থানার টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সহায়তায় ছিনতাইকারী ২ জন সুজন ও মতিনকে আটক করে, এ সময় ছিনতাইকারী আঃ মতিন এর হাতে থাকা ছিনতাইকৃত টাকা ভর্তি ব্যাগ ১১,৩৫’০০০/-(এগার লক্ষ পয়এিশ হাজার) টাকা উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে আটককৃত দুইজন জানায়, যে পূর্ব পরিকল্পিতভাবে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা পরস্পর যোগসাজশে ময়মনসিংহ থেকে ড্রাইভার মতিনের পরিকল্পনা মতে পূর্ব থেকে মোঃ সুজন গাড়ির পিছনে উঠে এবং তারা পালিয়ে যাওয়ার জন্য অপর আরেকটি গাড়ি, ঢাকা মেট্রো-খ-১১-৮৪৮০ ময়মনসিংহ থেকে কথামতো উজ্জল চেয়ারম্যানের গাড়ির পিছু নিয়ে ঘটনাস্থলে আসে। তখন পুলিশ আটককৃতদের তথ্যমতে রাস্তার পাশে থাকা প্রাইভেটকারটি আটকের চেষ্টা করলে উক্ত প্রাইভেটকারের ড্রাইভার সু-কৌশলে গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ উক্ত গাড়িটি আটক করে এবং ঘটনাস্থলে আটক মোঃ সুজন মিয়া (৩০) পিতা-মোঃ আজিম উদ্দিন,মাতা-সমিরা বেগম, পাকুরিয়া সাং-(ফকিরপাড়া) থানা-শেরপুর জেলা শেরপুর ও মোঃ মতিন (২৩) পিতা-আঃ মসজিদ, মাতা-কল্পনা আক্তার, মনিরাম বাড়ি, থানা-মুক্তাগাছা জেলা ময়মনসিংহ এর হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২ টি চাকু, ছিনতাইকৃত ১১,৩৫,০০০/-(এগার লক্ষ পয়এিশ হাজার) টাকা উদ্ধার করে। এ সময় পুলিশের সহযোগিতায় চেয়ারম্যান উজ্জ্বল চন্দ্র মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতলে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। অতঃপর ছিনতাই ঘটনায় মুক্তাগাছা থানায় মামলা নং ১৬, ১৪-০৫-২০২৪ ধারা-৩৯৪ পেনালকোড, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
