ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা চরবগুড়া এলাকায় অবৈধ বেকারিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১ সেপ্টেম্বর ২৪ ইং বুধবার উপজেলার পৌর এলাকাতে চরবগুড়া মুসলিম বেকারি ও মায়ের দোয়া বেকারিতে ১০ হাজার টাকা করে দুটি বেকারিতে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,গত ১০ সেপ্টেম্বর ২৪ইং তারিখে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকায় “অবৈধ বেকারি দৌরাত্ম্য,স্বাস্থ্য ঝুঁকিতে শিশুসহ জনসাধারণ হেড লাইনে নিউজ প্রকাশিত হয়।” নিউজের পরপর উপজেলা প্রশাসন গুরুত্ব দিয়েছে বেকারির বিষয়ে।
গতকাল বিকালে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার,তিনি বলেন মুক্তাগাছা কোন অবৈধ বেকারি রাখার সুযোগ নেই। আজ দুটি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়ছে। মায়ের দোয়া বেকারি, চরবগুড়া, মুক্তাগাছা এর মো: লিটনকে ও মুসলিম বেকারি, চরবগুড়া, মুক্তাগাছা এর মো: এনামুল হককে বি এস টি আই আইনের ৩০ ধারায় ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়।এসব অবৈধ বেকারি বন্ধ রাখতে অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *