মিঠামইন প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিকভাবে আঘাত ও অসদাচরণের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে ১৬ সেপ্টেম্বর ১২টার দিকে বিদ্যালয়টি ছুটি ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্র ও শিক্ষার্থীরা জানায়, গত ১৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজিত চন্দ্র বিশ্বাস কয়েকজন শিক্ষার্থীকে বেত দিয়ে আঘাত করেন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে পুরো বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

আজ ১৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। এসময় তারা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানায়। স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবির মুখে কোনো সমাধান হয়নি।
শিক্ষার্থীরা দাবি করে শিক্ষার্থীদের ওপর শারীরিক আঘাত বন্ধ করতে হবে,
বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে,
অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে,

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজিত চন্দ্র বিশ্বাস এই প্রতিবেদককে বলেন, কয়েকজন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে বিদ্যালয়ের পাশের ব্রিজে গিয়ে ঘোরাফেরা করছিল। তখন আমি শুধু তাদেরকে শাসন করেছি মাত্র।

স্কুল ছুটির বিষয়ে তিনি জানান, স্থানীয়দের সিদ্ধান্তে ১২টার দিকে ছুটি দেওয়া হয়েছে।

ঘটনার পর থেকে বিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *