স্থানীয় প্রতিনিধি
ফরিদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে রবিবার বিকেলে কবি জসীমউদ্দীন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মো. শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামচুল আলম চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিয়া দত্ত।
বক্তারা মাদকদ্রব্যের বিভিন্ন কুফল সম্পর্কে আলোচনা করে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
দ্বিতীয় পর্বে পুস্তিকা প্রকাশনায় মোড়ক উন্মোচন এবং পরে চিত্রাঙ্কনন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র, গাছ ও পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়।
