সৈয়দ নুর আলম বাদশা
১৪’ই জুলাই রোজ রবিবার নোয়াখালী চাটখিল উপজেলার পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে এক মতবিনিময় ও সামাজিক সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করেন চাটখিল থানা।
এই সময় পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন চাটখিল থানার ইন্সপেক্টর,(তদন্ত)’বিমল কর্মকার, এস,আই জাকারিয়া সহ বিভিন্ন অফিসার বৃন্দ,এই সময় আরো উপস্থিত ছিলেন পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক গণও স্কুলের সকল শ্রেনীর ছাত্র ছাত্রীরা।
বক্তারা এই সময় ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ যেমন মাদক, ইভটিজিং কিশোর গ্যাং,বাল্যবিবাহ সহ সামাজিক বিভিন্ন ধরনের অপরাধ তুলে ধরে আলোচনা করেন।
পুলিশের পক্ষথেকে চাটখিল থানার ইন্সপেক্টর তদন্ত বিমল কর্মকার বলেন মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং একটি সামাজিক ব্যাধি আমরা এইসব অপরাধ নির্মুলে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছি।
চাটখিল উপজেলার কোন স্কুল কলেজ সহ মাদ্রাসার ছাত্রীরা স্কুলে যাওয়া আসার সময় যেন ইভটিজিং এর শিকার না হয় সেই বিষয়ে চাটখিল থানার পুলিশ সজাগ রয়েছে যদি কোথায় এই ধরনের সমস্যার সম্মুখীন কোন ছাত্রীরা হয়ে থাকে তাহলে আমাদের জানাবেন আমরা সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থাগ্রহণ করবো।
বিভিন্ন সময় দেখাযায় স্কুল পড়ুয়া ছেলেরা মাদকের সাথে জড়িয়ে পড়ে এই মাদক একজন মানুষের জীবন ধংস করে দেয় শুধু নিজের জীবন না একটা পরিবারকেও ধংস করে দেয় তাই কোন ছাত্র ছাত্রী যেন মাদকের সাথে জড়িয়ে তাদের জীবন নষ্ট না করেন সেই বিষয়ে খেয়াল রাখার জন্য স্কুলের শিক্ষক সহ প্রত্যেকটা পরিবারের পিতা মাতার প্রতি অনুরোধ জানান।
বিমল কর্মকার বলেন আপনার এলাকায় কোথায় কোন মাদক সেবন, বিক্রি এবং কিশোর গ্যাংয়ের তথ্য থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। বর্তমানে কমবেশি সকলের কাছে পুলিশের নাম্বার থাকে আপনারা সবাই এসকল সামাজিক অপরাধ নির্মুলে পুলিশকে সহযোগিতা করলে এটা বন্ধ করা সম্ভব হবে বলে আমরা আশাকরি।
তিনি আরো বলেন ইতিমধ্যে নোয়াখালী ০১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম এমপি আমাদের চাটখিল থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন এগুলোর বিরুদ্ধে যেন পুলিশ কঠোর হয় এরা সমাজের অপরাধী এদের সঙ্গে কোন আপোষ করা জাবেনা আমরা চাটখিল থানা পুলিশ এমপি মহোদয়ের দিকনির্দেশনা মুলক ভাবে কাজ করে যাচ্ছি।
বিমল কর্মকার বলেন আমরা চাটখিল উপজেলার সকল স্কুল কলেজে এই ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে পুলিশ একা অপরাধ নির্মুল করতে পারবেনা তাই আমরা সবার সহযোগিতা কামনা করি।
