সামদানি হোসেন বাপ্পি
বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প ডেঙ্গু বিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রম মশারি বিতরণের উদ্যোগ নেয় মসিকের স্বাস্থ্য বিভাগ।
আজ ৩১মে রোজ বুধবার বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে মসিকের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে মশারি বিতরণের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।
আরও বক্তব্য রাখেন মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ, প্যানেল মেয়র- শামীমা আক্তার।
এছাড়াও বক্তব্য রাখেন ০৯ নং ওয়ার্ড কাউন্সিল শীতল সরকার, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, ১,২,৩ ওয়ার্ডে মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিল শাম্মী আক্তার মিতু এবং ওয়ার্ড কাউন্সিল সহ সংরক্ষিত মহিলা কাউন্সিল বৃন্দ উপস্থিত ছিলেন।
